বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৪:২৮ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার ৫ নম্বর পুল উত্তর ভাড়াউড়া এলাকায় যোবায়ের আহমেদের বাড়িতে সাপটি দেখা যায়।
বাড়ির মালিক জানান, কয়েকদিন ধরে তাদের হাঁস ও মুরগির বাচ্চা নিখোঁজ হচ্ছিল। বৃহস্পতিবার সকালে তারা দেখতে পান একটি অজগর সাপ বাড়ির দেয়াল বেয়ে পাশের একটি গাছে উঠছে। তখন ধারণা করা হয়, হারিয়ে যাওয়া হাঁস ও মুরগির বাচ্চাগুলো সাপটির শিকার হয়েছিল।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় গিয়ে অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
সাপটিকে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করবে বলে জানিয়েছে বন বিভাগ।
আরটিভি/এমএইচজে