images

দেশজুড়ে

বিয়ের একদিন পর মসজিদে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ, শোকে মামার মৃত্যু

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৪:৫৭ পিএম

নীলফামারীর ডিমলায় বিয়ের মাত্র একদিন পরই মসজিদে থেকে আব্দুল মালেক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দেখতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন তার মামা আহিদুল ইসলাম (৪০)।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাশা কাকড়া চৌপতি জামে মসজিদে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মো. আব্দুল মালেক (২৫) মুনাগাছা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল মালেক। তাদের বাবা-মা দুইজনেই মারা গেছেন।

মালেক চলমান আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পাশাপাশি পাঁচ বছর ধরে মসজিদের মুয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করে করছিলেন। এর মধ্যে মঙ্গলবার একই গ্রামের জিকরুল হোসেনের মেয়ের সঙ্গে মালেকের বিয়ের কাবিন হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

নিজ ঘরে পড়ে ছিল দম্পতির মরদেহ

এরপর বুধবার দিবাগত মধ্যরাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতরের ছাদের কাঠামোর সঙ্গে আব্দুল মালেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ভাগনের এমন মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে যান তার মামা আহিদুল ইসলাম। পরে লাশ দেখতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ওসি শওকত আলী জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মুয়াজ্জিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এসআর