images

দেশজুড়ে

পানিতে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৫:৩৯ পিএম

মাগুরায় পানিতে ডুবে হুজাইফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু হুজাইফা মাগুরা সদর উপজেলার হাজরাপুর এলাকার মো. টুটুল শেখের ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে আঠারোখাদা মঠবাড়ি এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি।

পরে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে মিষ্টি কিনতে দোকানে যাওয়ার পথে নতুন বাইপাস সড়কের নির্মাণকাজ চলমান এলাকায় জমে থাকা পানিতে অসাবধানতাবশত পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
55

পদ্মায় জেলের জালে উঠল গ্রেনেড, অতঃপর...

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসএস