images

দেশজুড়ে

ভ্রাম্যমাণ আদালতকে হুমকি দিয়ে যে শাস্তি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বৃদ্ধ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৬:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাইতলা এলাকায় কৃষিজমি ভরাটের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি কাজে বাধা ও আদালতকে হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কৃষিজমি ভরাটের অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় দেখা যায়, একটি কৃষিজমি ইতোমধ্যে ভরাট করা হয়েছে এবং আরও জমি ভরাটের প্রস্তুতি চলছিল।

অভিযানকালে ড্রেজিং পাইপের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলে মো. জাহাঙ্গীর ভুইয়া (৫৫) ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমকে ক্ষতিসাধনের হুমকি দেন এবং তাদের ওপর আঘাত করার চেষ্টা করেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে মো. জাহাঙ্গীর ভুইয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানায়, এর আগেও শ্যামবাড়ী বিল থেকে মাটি কেটে কৃষিজমি ও জলাশয় ভরাট বন্ধে একই এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একাধিকবার অভিযান পরিচালনা করেছেন।

আরও পড়ুন
778

পানিতে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর

কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আরটিভি/এসএস