images

দেশজুড়ে

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১০:০৭ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় টানা অতিবর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী মান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে মৈনম ও পরানপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, দুপুরে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণ পল্লী ও আদর্শ গ্রামে প্রথম দফায় ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

আরও পড়ুন
t67

বিধবার ভাতার টাকা নিয়ে গেল প্রতারক, অতঃপর...

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা ফরহাদ হোসেন চকদার এবং প্রধান শিক্ষক আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরে একই দিন বিকেলে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে গিয়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এই দুর্যোগকালীন সহায়তা অব্যাহত থাকবে। এলাকার একটি মানুষও যেন খাদ্যসংকটে না পড়ে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।

আরটিভি/টিআর