images

দেশজুড়ে

কক্সবাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৬:৩৫ পিএম

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (১৭ জুলাই) জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬ টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে মিন্টু বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় আস্তানা থেকে উদ্ধার হয় ৫ টি দেশীয় একনলা বন্দুক, ৯ টি দেশীয় পিস্তল, ১ টি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গোলা, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১ টি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম। অভিযানে আটক হয় সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু।

আরও পড়ুন
Web-Image

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আটককৃত ইমাম হোসেন মিন্টু (৩৮) মহেশখালী উপজেলার হোয়ানকের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসী 'মিন্টু বাহিনী'-এর প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারী মামলা রয়েছে। 

আরটিভি/ এসকেডি