শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৮:১২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ৬৯ বোতল বিদেশি বিয়ার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কসবা থানা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) উজ্জ্বল হক আকন্দ এবং সঙ্গীয় ফোর্স কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মো. মামুন (২৯) ও সিএনজি চালক মো. ইসমাইল মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দখল থেকে ৬৯ বোতল বিদেশি বিয়ার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. মামুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। তিনি বর্তমানে কসবার গোপীনাথপুর এলাকায় বসবাস করতেন। অপর আসামি মো. ইসমাইল মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/ এসকেডি