images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৮:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে ঘটনাটি ঘটে। দুপুর ১টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন
09

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৯ বোতল বিদেশি বিয়ার জব্দ 

এদিকে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত শাহাদাত হোসেন তুষার (১৪)কে আটক করে কসবা থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত বর্তমানে কসবা পৌরসভার কল্যাণসাগর পূর্বপাড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাটলীপাড়া এলাকায়।

কসবা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/ এসকেডি