images

দেশজুড়ে

দিনাজপুরের পার্বতীপুরে বাবার হাতে ছেলে খুন

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১০:০৮ পিএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাবার শাবলের আঘাতে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নুরুজ্জামান (১৩)।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, পারিবারিক তর্ক-বিতর্কের একপর্যায়ে বাবা শরিফুল ইসলাম (৪৫) শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন
ergfr

বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে নারীর অনশন

ওসি আরও জানান, অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তার আচরণ স্বাভাবিক নয় বলে পুলিশের কাছে মনে হয়েছে।

নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএ