images

দেশজুড়ে

ছেলেকে রেখে পানি আনতে যান তাহমিনা, অতঃপর...

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১১:২৮ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে মো. মাহি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহি একই অটোরিকশাচালক মো. মামুনের ছেলে।  

আরও পড়ুন
Web-Image9

নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

স্থানীয়রা জানান, লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে মোল্লা গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সময় ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায় শিশুটি। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি খাল থেকে প্রতিবেশী বেলাল ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম