শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৩:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে শিশুটিকে পুকুরে দেখতে পান। পরে পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
উদ্ধারের পরপরই দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বুলবুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
আরটিভি/এসএস