images

দেশজুড়ে

মুকুলের পেটের এক্স-রে করে মিলল ৫০০ পিস ইয়াবা

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৪:৪৬ পিএম

জয়পুরহাটে পেটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. মুকুল (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার তার পেটের ভেতর থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুলাই) ​ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ক্ষেতলাল থানার দেওগ্রাম বেতার ঘরের তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় মাদককারবারি মুকুলকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ইয়াবা না পেয়ে, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তার পেটের এক্স-রে করিয়ে বিশেষ প্রক্রিয়ায় তার পেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৫টি প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা বের করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার

​গ্রেপ্তার মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের বাসিন্দা।

​জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি কক্সবাজার থেকে ইয়াবাগুলো গিলে খেয়ে জয়পুরহাটে নিয়ে আসছিলেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে