images

দেশজুড়ে / শিক্ষা

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য স্থান পরিদর্শনে মানিকগঞ্জে পর্যটন মন্ত্রী

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৪:৫৩ পিএম

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি উপজেলার তিল্লি, ফুকুরহাটি ও হরগজ এলাকায় সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখে স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

আরটিভি/এমএইচজে