শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৫:৩০ পিএম
নরসিংদীর শিবপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাফিজ (২২) ও স্বাধীন (২১) নামে দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ নরসিংদী হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে ও স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে। তারা দুজন আব্দুল মান্নান ভূইয়া কলেজের শিক্ষার্থী।
পুলিশ জানায়, দুপুরে নাফিজ ও স্বাধীন শিবপুর শহীদ আসাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেল যোগাযোগে বাড়ি ফিরছিলেন। পরে বাজনাবো বাসস্ট্যান্ডে পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাফিজ ও স্বাধীনের মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে।
আরটিভি/এমএইচজে