images

দেশজুড়ে

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৮:১১ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক রেজাউল করিম (৩৫) নামে এক ব্যক্তিকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
Web-Image---Copy

ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ

জানা গেছে, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিমের বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে নিজের ভুল স্বীকার করে তওবা করতে বলা হয়। এ সময় তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবেন না মর্মে অঙ্গীকার নেওয়া হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

আরটিভি/এমএইচজে