রোববার, ১৯ জুলাই ২০২৬ , ১০:১৩ এএম
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক স্থানে অভিধান পরিচালনা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও শিশু ধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৮ জলাই) রাতে র্যাব-৪ এর সহায়তায় রংপুর র্যাব-১৩ ও পাবনা র্যাব-১২ এর যৌথ অভিযানিক দল ঢাকার আশুলিয়া পৃথক অভিযান পরিচালনা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহের ও শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাবের গোয়েন্দা দল।
র্যাব-৪ সূত্রে জানায়, রাতে আশুলিয়ার জিরাবো এলাকা হতে পীরগঞ্জ রংপুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করে র্যাব-১৩, সিপিএসসি রংপুর ও র্যাব-৪ নবীনগর ক্যাম্পের অভিযানিক দল।
অন্য এক অভিযানে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকা হতে সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সিপিসি-পাবনা ও র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের অভিযানিক গোয়েন্দা দল।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার।
আরটিভি/এসএস