images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৩:১৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুর থেকে সম্ভু ভদ্র (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) ভোরে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৩টা থেকে ৫টার মধ্যে যেকোনো সময়ে ভাটিংভোগ গ্রামের শ্যামল নামে এক ব্যক্তির পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যান সম্ভু ভদ্র। সকাল ৯টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালে এক ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান।

পরে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত সম্ভু ভদ্র একই গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image---Copy

খেলতে গিয়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর

পরিবারের সদস্যদের ধারণা, ভোররাতে ঘর থেকে বের হয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

আরটিভি/এমএইচজে