images

দেশজুড়ে

বিপুল মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৩:৩৬ পিএম

ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক অভিযান চালিয়ে বিপুল মাদকসহ ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৯ জুলাই) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, শনিবার (১৮ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের একটি দল আশুলিয়া থানাধীন ডেন্ডাবর নতুনপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী সুমন মারমা ও কালাব চাকমাকে গ্রেপ্তার করে। এছাড়া ডিবি পুলিশের অপর আরও দুটি দল আশুলিয়ার টংগাবাড়ি থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত ইসলামকে এবং সাভারের রাজফুলবাড়িয়া থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় আলমগীর হোসেন নামে আরও এক মাদক ব্যবসায়ীকে।

আরও পড়ুন
Web-Image---Copy

দালালের খপ্পরে পড়ে তিন মাস ধরে সৌদির জেলে হবিগঞ্জের সুজন

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।

আরটিভি/এমএইচজে