images

দেশজুড়ে

ফেনীতে ১৫ জুয়াড়ি হাতেনাতে গ্রেপ্তার

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৫:২৭ পিএম

ফেনী শহরের শহীদ শহীদুল্যাহ কায়সার সড়কের চাড়িপুর সাকিনস্থ ইসমাইল ম্যানশনের চারতলা থেকে ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

ডিবি পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) রাতে পুলিশ সুপার, ফেনীর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরার নেতৃত্বে ডিবি, ফেনীর একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- আনোয়ার হোসেন (৫০), মো. আইয়ুব (৬১), সুজন মেহেদী (৩৮), আব্দুল সাকু ভূইয়া রাসেল (৪৪), মো. রুবেল (২৮), ওসমান গনি (৩৫), হূমায়ুন কবির সেলিম (৪৮), আনোয়ার হোসেন (৪৫), শাহাদাত হোসেন (২৯), মো.
ইব্রাহিম (৩৯), মো. রিমন (২২), মো. রুবেল (২৪), আব্দুল হাকিম (৩০), মো. মফিজুর রহমান (৫৫) ও নিখিল মন্ডল (৪৫)।

গ্রেপ্তার আসামিদের জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এমএইচজে