রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৫:৫২ পিএম
সুনামগঞ্জের মধ্যনগরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অর্জুন হাজং একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে অর্জুন হাজংয়ের বিরুদ্ধে। ঘটনার পর সন্ধ্যায় এলাকাবাসী অর্জুন হাজংকে আটক করে থানা পুলিশকে খবর দেন। পরে মধ্যনগর থানার পুলিশ অভিযুক্ত অর্জুন হাজংকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা অর্জুন হাজংয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে