images

দেশজুড়ে

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৮:৫৮ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে নামাজ আদায়রত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ জুলাই) আসরের নামাজের সময় পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম তারা মিয়া (৬৫)। তিনি পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 

আরও পড়ুন
Web-Image---Copy

বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করছিলেন তারা মিয়া।

নামাজ চলাকালে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। পরে উপস্থিত মুসল্লিরা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে  দরগাহ কলামহলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুনায়েদ আহমেদ বলেন, তারা মিয়া মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। আসরের নামাজ আদায়রত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

আরটিভি/এমএ