images

দেশজুড়ে

কাশিমপুর কারাগার থেকে পালানো সেই নারী গ্রেপ্তার

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ১০:২৭ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী মোছা. রিম্পাকে (২১) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

রোববার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তরের পক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন
17

কাশিমপুর কারাগার থেকে পালালেন নারী আসামি

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ চলাকালে তদারকির ঘাটতির সুযোগে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ। 

এ বিষয়ে কোনাবাড়ী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, ওই পালিয়ে যাওয়া আসামিকে র‍্যাব ২ এর সদস্যরা গ্রেপ্তার করেছে। তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করার পক্রিয়া চলছে।


আরটিভি/এমএ