images

দেশজুড়ে

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০২:৪০ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে বিতর্কের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা নিয়ে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা মো. রাসেলের বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। 

আরও পড়ুন
Web-Image

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, তবে সেই গ্রামে মহিষ জবাই হয়নি

এতে গুরুতর আহত হন ইলিয়াস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হলে পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে ছুরিকাঘাত করে বাবা ও ছেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

আরটিভি/এসআর