images

দেশজুড়ে

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৯:৩৫ এএম

কক্সবাজারে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। 

রোববার (১৯ জুলাই) বিকেলে চকরিয়া উপজেলার হারবাং বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইমাম হোসেন (৩৫) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়ার শামসুল আলমের ছেলে। আহত অপর দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত ইমাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন
LITON_copy

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন গণমাধ্যমকে বলেন, কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর ইমাম হোসেন নামে একজনের মৃত্যু হয়। অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরটিভি/আইএম