images

দেশজুড়ে

সাপের কামড়ের পরও দেখছিলেন খেলা, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৪:০১ পিএম

সাপের কামড়ের পরও চিকিৎসা নিতে না গিয়ে ফুটবল খেলা দেখতে থাকায় রংপুরে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ জুলাই) রাতে মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (৬০) উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে মেঠোপথ দিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমানকে সাপে কামড় দেয়। কিন্তু তাৎক্ষণিকভাবে চিকিৎসা না নিয়ে তিনি খেলা দেখায় ব্যস্ত হয়ে পড়েন।

আরও পড়ুন
Web-Image19

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরেন সুমন, অতঃপর...

প্রায় এক ঘণ্টা পর অসুস্থতা অনুভব করলে স্বানীয়দের তিনি জানান, তাকে সাপে কামড় দিয়েছে। পরে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

হাবিবুর রহমানের ভাগনে জিল্লুর রহমান জানান, সাপে কামড়ানোর পর চিকিৎসা নিতে দেরি হওয়ায় মামা হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।

আরটিভি/আইএম