মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০২:০৬ পিএম
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রথমে দল-সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্ম ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও, পরে জামায়াতের স্থানীয় নেতারা ভিডিওতে থাকা তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে জানান।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী।
মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও কুৎসার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এক সংক্ষিপ্ত বক্তব্যে মাকসুদা ইসলাম বলেন, আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম। আমার স্বামী গাজী নজরুল ইসলাম। মরিয়মের সঙ্গে তার বিবাহ হয়েছে। এটি নিয়ে যারা কুৎসা রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
আরটিভি/এসকে