images

দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদেহ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৪:৫১ পিএম

পাবনার সাঁথিয়ায় এক লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসী বাদশা আলীর স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পেশায় রাজমিস্ত্রি নিহত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইজ শেখের ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে লিবিয়া যান ওই এলাকার বাসিন্দা বাদশা। এরপর তার স্ত্রীর সঙ্গে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার (২০ জুলাই) রাতে আলিফ ওই নারীর বাড়িতে যান। পরে মঙ্গলবার সকাল ৯টার দিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় আলিফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এমএইচজে