মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৭:১৩ পিএম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামীর সঙ্গে বিরোধের জেরে পুলিশ ডেকে এনে ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা বলে দিয়েছেন এক নারী।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকার আবুল হোসেন সর্দারের ঘর থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে স্থানীয় ফাঁড়ি পুলিশ।
আবুল হোসেন পেশায় একজন জেলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
আবুল হোসেন সর্দারের স্ত্রী খালেদা আক্তার বলেন, আমার স্বামী আবুল হোসেন সর্দার এগুলো ঘরে এনে রেখেছিলেন। আমি দেখতে পেয়ে পুলিশকে জানাই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে আবুল হোসেন সর্দারের সঙ্গে তার স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি জানায়। পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর জন্য তিনি এ ধরনের ঘটনা সৃষ্টি করতে পারেন। তারপরও বিষয়টির তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে