images

দেশজুড়ে

চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টা বৃদ্ধ রোগীর

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১১:৩১ পিএম

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক রোগীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ১৬ জুলাই হলেও মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জানাজানি হয়।

মামলার এজাহার এবং স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ জুলাই ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শিশুটি তার অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসে সেদিন রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল।

এজাহার সূত্রে আরও জানা যায়, একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন অভিযুক্ত মো. মতিয়ার রহমান (৫৭)। ১৬ জুলাই রাত আড়াইটার দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটির নানীকে জানান যে মেঝেতে থাকলে শিশুটির কষ্ট হবে, তাই তাকে যেন তার বেডে ঘুমানোর অনুমতি দেওয়া হয়। সরল বিশ্বাসে শিশুটির নানি নাতনিকে অভিযুক্তের বেডে ঘুমাতে পাঠান।

পরবর্তীতে ভোর চারটার দিকে শিশুটির চিৎকারে ওয়ার্ডের অন্যান্য লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় শিশুটি কান্নাকাটি করতে করতে স্বজনদের কাছে অভিযোগ করে যে, অভিযুক্ত মতিয়ার রহমান তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজনরা বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ বলেন, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এমন ঘটনা ঘটেছে শুনেছি। পরে শুনেছি এ ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন
ef

আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই অসহায় পরিবারের পাশে ওসি

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত ওই রোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন।

আরটিভি/এসএস