বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০১:২২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) ভোরে পদ্মা নদীর মোহনায় জেলে একক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, মাছটি বিক্রির জন্য ভোরেই দৌলতদিয়া মাছ বাজারে রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন জেলে একক হালদার। পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৫ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
পরবর্তীতে অনলাইনের মাধ্যমে রাজশাহীর এক ক্রেতার সঙ্গে যোগাযোগ করে তিনি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ২৭ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় আকারের কাতল মাছের চাহিদা সবসময়ই বেশি। মাছটি ভালো মানের হওয়ায় অনলাইনের মাধ্যমে রাজশাহীর এক ক্রেতার কাছে ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। পদ্মার বড় মাছ পেলে দেশের বিভিন্ন জেলার ক্রেতারা আগ্রহ নিয়ে কিনে থাকেন।
আরটিভি/এমএ