images

দেশজুড়ে

ছোবল দেওয়া সাপ নিয়ে হাসপাতালে রোগী, এরপর যা হলো

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৫:১০ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছোবল দেওয়া সাপ মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন এক তরুণ ও তার স্বজনেরা। তবে সাপটি নির্বিষ হওয়ায় তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়নি।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের মনিগছ এলাকায় ওই তরুণের বাঁ পায়ে ছোবল দেয় সাপটি।

ওই তরুণের নাম নাজমুল ইসলাম (২৩)। তিনি শালবাহান ইউনিয়নের শংকরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।

ঘটনার বিষয়ে নাজমুলের এক স্বজন বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর দুজনকে নিয়ে মাছ ধরতে বের হন নাজমুল। পাকা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বাঁ পায়ে কামড় দেয় সাপটি। এ সময় তার সঙ্গে থাকা অন্য দুজন লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নাজমুলের পা বেঁধে সাপটিসহ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান সাপটি দেখে তাকে চিকিৎসা দেন চিকিৎসকেরা। বর্তমানে নাজমুল সুস্থ আছেন।

আরও পড়ুন
1

কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে

সাপ নির্বিষ হওয়ায় রোগীকে অ্যান্টিভেনম দিতে হয়নি বলে জানিয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাকিল রহমান বলেন, রোগীর লোকজন মেরে ফেলা সাপটিও সঙ্গে নিয়ে এসেছিলেন। আপাতত ওই রোগী পর্যবেক্ষণে আছেন এবং ভালো আছেন।

আরটিভি/এসএস