বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৫:১১ এএম
চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পেশায় তিনি ডাম্পার চালক।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. দেলোয়ার (২৬)। তিনি পদুয়া ইউনিয়নের আঁধারমানিক দীঘিরপাড় এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির ছাদে তার মুরগীর ফার্ম রয়েছে। ফার্মের ছাদে হোল্টার ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, ঘটনাটি কেউ অবহিত করেননি। খোঁজ নিয়ে তিনি বিস্তারিত জানাবো।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, বিষয়টি আমরা অবগত আছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/টিআর