বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০১:০৪ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এক গৃহবধূর সঙ্গে এক যুবকের অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত প্রায় ৯টার দিকে সাহারবাটি ক্লাবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন গৃহবধূর স্বামী জাকির হোসেন।
তিনি জানান, তার স্ত্রী সুমি খাতুনের সঙ্গে রকি নামের এক যুবকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক রয়েছে বলে তিনি সন্দেহ করতেন।
তার দাবি, বুধবার রাতে তিনি বাড়িতে প্রবেশ করার সময় রকিকে দেখতে পান। পরে রকি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে একটি এপাচি আরটিআর মোটরসাইকেল ফেলে রেখে যায়।
জাকির হোসেন আরও দাবি করেন, প্রায় এক থেকে দেড় বছর ধরে এ সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার স্ত্রীকে সতর্ক করলেও কোনো পরিবর্তন হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রকি বর্তমানে সাহারবাটি গ্রামে বসবাস করেন। তার পিতার নাম ও বক্তব্য জানা সম্ভব হয়নি।
আরটিভি/এসআর