images

দেশজুড়ে

সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০২:৪২ পিএম

নওগাঁয় পারিবারিক কলহের জেরে একমাত্র ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২২ জুলাই) নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শিশুটি উপজেলার পশ্চিম মীরাপাড়া এলাকার হারুনের ছেলে।

জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মতের মিল হচ্ছিল না সাহিদার। তাদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো। বুধবার দুপুরের পর কোনো একসময়ে নিজ বাড়িতে সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন সাহিদা। 

আরও পড়ুন
Web-Image---Copy

বেহাল সড়কে পাঁচ দশক ধরে ভোগান্তিতে ২০ হাজার মানুষ

পরে পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত সাহিদাকে রাজশাহী মেডিকেলে নিলেও শিশুটি মারা যায়। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম