images

দেশজুড়ে

হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০২:৫১ পিএম

বাগেরহাটে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাছিনা খানম (৩৪) শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তিনি গ্রামীণ জেনারেল হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে গ্রামীণ হাসপাতালের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খানম। পরে অনেক সময় ধরে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image15

সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি আরও বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/আইএম