images

দেশজুড়ে

সেই ইকন পেলেন লাখ টাকা, সঙ্গে মাসব্যাপী ছুটি

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৫:২০ পিএম

বিকেলে বাবার দাফন শেষ করে রাতে বাগেরহাটের কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় বসা সেই ইকনকে এক লাখ টাকা সহায়তা দিয়েছে কৃষি ব্যাংক। পাশাপাশি তাকে বেতনসহ এক মাসের ছুটিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে ইকনের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক।

সহায়তা পেয়ে ইকন ও তার পরিবারের সদস্যরা কৃষি ব্যাংক এবং এগিয়ে আসা দেশ-বিদেশের সব শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

এইচএসসি পাশ না করেই ৪৩ বছর শিক্ষকতা করেন মোনায়েম

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ইকনের দাদার বাড়ি মূলত গোপালগঞ্জ। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে তিনি এই জেলা শহরে আসেন। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জ ফিরে গেলেও তার বাবা ইসরাফিল রয়ে যান বাগেরহাটে। মা আর মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে ৪ হাজার টাকার ভাড়া বাসায় তাদের বসবাস।

আরটিভি/এসএস