images

দেশজুড়ে

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৭:০০ পিএম

রংপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে বাবা-ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা-পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলার মকিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৪০) এবং তার ছেলে রাকিব মিয়া (২০)।

আরও পড়ুন
9

মানিকগঞ্জে ওসির কক্ষে আগুন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি নিবন্ধিত ইয়ামাহা R15 V3 এবং একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার NS 160 মোটরসাইকেল।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া এই চোরচক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনায় আরও গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছে তাজহাট থানা পুলিশ।

আরটিভি/টিআর