images

দেশজুড়ে

আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৮:৫৩ এএম

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। তার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। শিলা তার দ্বিতীয় স্ত্রী ছিলেন।

শিলা ইসলামের বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার জানান, কারণে-অকারণে শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শিলাকে মারধর করত। শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মারুফ তার মেয়ে শিলাকে অমানুষিক নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে শিলা ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

আরও পড়ুন
11

হাঁস খাওয়ার অভিযোগে রশিতে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙে শিলা ইসলামকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম