images

দেশজুড়ে

বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে, প্রাণ গেল এক তরুণের

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৯:১৮ এএম

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে সাইম (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিঠু (২৩) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঘিওর উপজেলার নতুন ব্রিজের উত্তর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইম উপজেলার ধুলণ্ডী গ্রামের পলাশ মিয়ার ছেলে এবং আহত মিঠু একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি নম্বরবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে সাইম ও মিঠু যাচ্ছিলেন। নতুন ব্রিজের উত্তর ঢালে পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে প্রায় ১৫ ফুট নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দুই আরোহীই গুরুতর আহত হন।

আরও পড়ুন
Web-Image7

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিঠুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম