images

দেশজুড়ে

কাভার্ডভ্যানের ধাক্কায় ফল ব্যবসায়ীর মৃত্যু

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৯:৫৪ এএম

মানিকগঞ্জে সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের ধাক্কায় এক ফল ব্যাবসায়ী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার ভাটবাউর কাচামালের আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শুকুর আলী (৫০) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ এলাকার জাহানবক্সের ছেলে। বর্তমানে তিনি ভাটবাউর কাঁচামালের আড়তে ফলের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মুন্সীগঞ্জগামী একটি সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান ভাটবাউর কাঁচামালের আড়তের পাশে ফল বহনকৃত একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ীর মৃত্যু হয়। 

আরও পড়ুন
Web-Image8

বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে, প্রাণ গেল এক তরুণের

এ ঘটনায় সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের চালক মিরাজ (২৪) ও হেলপার ইমদাদুলকে (২৬) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর বলেন, ভ্যান নিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। কাভার্ডভ্যানসহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরটিভি/আইএম