images

দেশজুড়ে

ঝিনাইদহের সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০:১১ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছেন।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আরও পড়ুন
Web-Image---Copy

দুর্নীতির অভিযোগে প্রকৌশলী দম্পতিকে দুই শহরে বদলি

খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেইট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। 

বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরটিভি/এমএইচজে