images

দেশজুড়ে

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০২:০৮ পিএম

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেছে ‘সুখের ঠিকানা মালিক কল্যাণ সমিতি’।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় তারা 'মাদকমুক্ত সমাজ চাই, মাদকের কোনো ঠাঁই নাই' স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মাদক সেবন ও বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।

সমিতির সভাপতি মানিছ উদ্দিন বেপারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সহসভাপতি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন
Web-Image---Copy

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক হুমকি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে এখনই সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা প্রশাসনের প্রতি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

কর্মসূচি শেষে একটি প্রতিবাদ মিছিল সুখের ঠিকানা হাউজিং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরটিভি/এমএইচজে