images

দেশজুড়ে

মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন টিকটকার তরুণী, অতঃপর...

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০২:৪২ পিএম

নাটোরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার (২৪ জুলাই) রাত ২টার দিকে বড়াইগ্রাম ‍উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আফরিন জাহান মেধা (১৯) বগুড়ার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে।

আহতরা হলেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (২১) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে পলক (২০)। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image20

দোকানে যাওয়া হলো না, পিকআপ পিষে মারল রাব্বিনুরকে

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত তরুণীর সঙ্গে আহত দুই যুবকের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে তারা গুরুদাসপুরে আসেন। রাতে গুরুদাসপুর থেকে ওই তরুণীসহ তিনজন মোটরসাইকেলে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই তরুণী নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরটিভি/আইএম