শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৩:৩০ পিএম
লালমনিরহাটে পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নামুড়ী চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুকাইয়া খাতুন ওই গ্রামের মো. রতন মিয়া ও রেহেনা বেগম দম্পতির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রুকাইয়া খাতুন বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির নানা মজিদুল হক থানায় একটি অপমৃত্যু সংক্রান্ত লিখিত আবেদন জমা দিয়ে জানান, মৃত্যুর ঘটনায় তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চান।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আরটিভি/আইএম