রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১১:৪৮ এএম
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ঠান্ডা মিয়া মিস্ত্রির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমাইরা (৩) ওই এলাকার ওয়াহিদুল আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে খেলতে গিয়ে হুমাইরা পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে স্বজনরা পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেখল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, পরিবারের অজান্তে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরটিভি/আইএম