images

দেশজুড়ে

সাঙ্গু নদী থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১২:৫১ পিএম

বান্দরবানে থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার দুদিন পর পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে থানচির রাজা পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহের মাসকান্দা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে ।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে নৌকাডুবি স্থানে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবি ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ মোট আটজন দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজ পর্যটকের সন্ধান পাননি। অবশেষে ঘটনার দুই দিন পর আজ সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন
Web-Image15

ঘরে ঢুকে ছেলের গলাকাটা মরদেহ দেখলেন মা

থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, রাজাপাথর এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে এনে ক্যাম্পে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড়ের ২১ কিলোমিটার সড়ক হয়ে তিন্দুতে পৌঁছায়। পরে সেখান থেকে নৌকাযোগে লাংলোক ঝরনা দেখতে যাওয়ার পথে রাজা পাথর এলাকায় প্রবল স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় জাওয়াদ নিখোঁজ হন।

আরটিভি/আইএম