images

দেশজুড়ে

নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০১:০৮ পিএম

নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় নড়াইল জেলা আদালত চত্বরে সাধারণ জনগণ ও সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের আমজনতা অংশ নেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তারা নড়াইলে শিশু জান্নাতুলের ওপর চালানো এই বর্বরোচিত ঘটনার তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বক্তারা নড়াইল জেলা আইনজীবী সমিতির সব সদস্য ও আইনজীবীদের প্রতি বিশেষ অনুরোধ জানান। 

image

তারা বলেন, কোনো নীতিবান আইনজীবী যেন এই জঘন্য অপরাধী ও ধর্ষক রবির পক্ষে আদালত প্রাঙ্গণে মামলা পরিচালনা বা আইনি লড়াইয়ে অংশ না নেন।

আরও পড়ুন
Web-Image16

সাঙ্গু নদী থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।

আরটিভি/এসএস