images

দেশজুড়ে

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ 

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০১:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কোটি চৌমনী থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতলী অভিমুখে ছেড়ে যায় দিগন্ত এক্সপ্রেসের একটি বাস। পথিমধ্যে চলন্ত অবস্থায় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। বিষয়টি টের পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও চালক ব্যর্থ হন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন।

আরও পড়ুন
Web-Image16

সাঙ্গু নদী থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান আরটিভি নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম