images

দেশজুড়ে

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০১:৪০ পিএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

রোববার (২৬ জুলাই) ভোরে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, পোনা এলাকায় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন
Web-Image17

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরটিভি/আইএম