images

দেশজুড়ে / সোশ্যাল মিডিয়া

আপডেট খবরের নামে ফেসবুক পেজ খুলে চাঁদাবাজি, অতঃপর...

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৩:১৩ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং তা সরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবির অভিযোগে মামলা হয়েছে। 

রোববার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, অভিযোগটি সাইবার সুরক্ষা আইনে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলাটি শুক্রবার (২৪ জুলাই) রাতে ঠাকুরগাঁও সদর থানায় করা হয়। মামলার আসামি কুঞ্জমোহন পাল। তিনি ‘ঠাকুরগাঁও আপডেট খবর’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ জুলাই রাত ১০টার দিকে ভুক্তভোগী তরুণীর খালাতো ভাই ফেসবুকে ‘ঠাকুরগাঁও আপডেট খবর’ পেজে তার বোনের একটি বিকৃত অশ্লীল ভিডিও দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত কুঞ্জমোহন পালের সঙ্গে যোগাযোগ করে ভিডিওটি সরিয়ে দেওয়ার অনুরোধ জানায়। অভিযোগ অনুযায়ী, ভিডিও অপসারণের বিনিময়ে তিনি এক লাখ টাকা দাবি করেন।

পরিবারের সম্মানের কথা বিবেচনা করে ২৩ জুলাই রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুঞ্জমোহন পালকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। তবে টাকা নেওয়ার পরও ভিডিওটি পেজ থেকে সরানো হয়নি। বরং আরো ৮৫ হাজার টাকা না দিলে বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image20

রাতে খেয়ে ঘুমাতে যান লিমন, সকালে দরজা ভেঙে মিলল মরদেহ

এজাহারে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি একইভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে এলাকার বিভিন্ন ব্যক্তির ছবি ও ভিডিও সম্পাদনা করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস